তোমরা সর্বশক্তিমানের সন্তানেরা সদাপ্রভুকে স্বীকার কর, সদাপ্রভুর মহিমার ও শক্তির স্বীকার কর!
সদাপ্রভুর উদ্দেশ্যে তাঁর নামের গৌরব কর; পবিত্র পোশাক পরে সদাপ্রভুর আরাধনা কর।
মেঘ মন্ডলের উপরে সদাপ্রভু রব শোনা যায়; গৌরবময় ঈশ্বর গর্জন করছেন, সদাপ্রভু অনেক জলের উপরে গর্জন করছেন।
সদাপ্রভুর রব শক্তিশালী; সদাপ্রভুর রব মহিমান্বিত।
সদাপ্রভুর রর এরস গাছকে ভেঙে ফেলে; সদাপ্রভু লিবানোনের দেবদারু গাছ ভেঙে টুকরো টুকরো করেন।
তিনি লিবানোনকে একটি বাছুরের মত এবং শিরিয়োণকে একটি অল্প বয়ষ্ক ষাঁড়ের মত নাচাচ্ছেন।
সদাপ্রভুর রব অগ্নিশিখা বিকিরণ করছে।
সদাপ্রভুর স্বর মরুভূমিকে কম্পিত করে; সদাপ্রভু কাদেশের মরুভূমিকে কম্পিত করেন।
সদাপ্রভুর স্বর হরিণীকে কম্পমান করায়; বনকে পাতা বিহীন করে; কিন্তু তাঁর মন্দিরে সবাই বলে, “মহিমা!”
সদাপ্রভু জলপ্লাবনের উপর রাজা হিসাবে বসে আছেন; সদাপ্রভু চিরকালের জন্য রাজা।
সদাপ্রভু তাঁর লোকেদের শক্তি দেন; সদাপ্রভু তাঁর লোকেদের শান্তি দিয়ে আশীর্বাদ করবেন।
Share what's on your heart and our team will pray with you.
Want to be part of this community? Leave your details and we'll be in touch.
Every gift helps keep this ministry running and reaching more people.